গুপ্ত মহাবিশ্বের খোঁজে (ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির আদ্যোপান্ত)

‘গুপ্ত মহাবিশ্বের খোঁজে’ বইয়ে মহাবিশ্বের ডার্ক ম্যাটার ও ডার্ক এনাৰ্জি সম্পর্কে লেখা হয়েছে। বইটির ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বই। এই বইয়ে ডার্ক ম্যাটারের গবেষণার ইতিহাস এবং বর্তমানে বিজ্ঞানীরা যেসব গবেষণা করছেন সেসব তথ্য আলোচনা করা হয়েছে।


বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী মহাবিশ্বের ৯৬ শতাংশ ডার্ক ম্যাটার ও ডার্ক এনাৰ্জি রয়েছে আর ৪ শতাংশ দৃশ্যমান বিশ্ব। ডার্ক ম্যাটার মহাবিশ্বের কোনো বস্তুর সাথে মিথস্ক্রিয়া করে না। শুধুমাত্র মহাকর্ষ বলের প্রভাবে ডার্ক ম্যাটার সনাক্ত করা যায়। বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার সম্পর্কে অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করলেও ডার্ক ম্যাটার আসলে কেমন পদার্থ তা আজ পর্যন্ত জানতে পারেনি। শুধু তার অস্তিত্বই জানতে পেরেছে। অর্থাৎ আজ পর্যন্ত ডার্ক ম্যাটারের রহস্য অজানাই রয়ে গেছে। ডার্ক ম্যাটারের প্রার্থী কারা হতে পারে, কিভাবে ডার্ক ম্যাটার সনাক্ত করা যাবে এসব তথ্যসহ বিভিন্ন মৌলিক কণা ও তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিজ্ঞানীরা কিভাবে গ্রাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে মহাবিশ্বের ডার্ক ম্যাটার সনাক্ত করেছিলো এবং তাদের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে যে বিশাল ব্যাবধান রয়েছে তা এই বই থেকে জানতে পারবেন। এছাড়াও মহাবিশ্বের সম্প্রসারণ ও সুপারনোভা বিস্ফোরণ থেকে ডার্ক এনার্জির তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা এই বই থেকে জানতে পারবেন। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির আদ্যোপান্ত জানতে পারবেন। এই বইতে গণিত খুবই কম ব্যবহার করা হয়েছে এবং কঠিন কোনো সমীকরণ নেই। বইটির কভার পেজটি মহাবিশ্বে ডার্ক ম্যাটার এর পরিমান নির্দেশ করছে, যা পাঠক বইটি পড়ার পর বুঝতে পারবে। বইতে দীর্ঘ লাইন খুব কম আছে এবং কঠিন কোনো শব্দ ব্যবহার করা হয়নি। লেখক আবদুল গাফফার রনি খুব সহজ সরল বাক্যে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে লিখেছেন।

সমালোচনা:

১। বইটি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে লেখা হলেও বইটির বেশিরভাগ অংশে ডার্ক ম্যাটারকে নিয়ে লেখা হয়েছে এবং ডার্ক এনার্জি সম্পর্কে কম লেখা হয়েছে। আনুমানিক বইটির ৫০ শতাংশ ডার্ক ম্যাটার, ২০ শতাংশ বিভিন্ন কণা ও মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস এবং বাকি অংশ ডার্ক এনার্জি সম্পর্কে লেখা হয়েছে। অবশ্য এর একটা কারণ আছে- ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির তুলনায় বেশি রহস্যজনক। তাই বইটিতে ডার্ক ম্যাটারের রহস্য সম্পর্কে বেশি লেখা হয়েছে।

২। বইটি কভার পেজ তেমন দৃষ্টি কাড়ে না। বইটির রং সবুজ না হয়ে কালো বা গারো নীল হলে বিজ্ঞান বই হিসেবে ভালো মানাতো। তাছাড়া বইটির নাম ‘গুপ্ত মহাবিশ্বের খোঁজে’ -এই নামটি দেখলে মনে হয় যেন বইটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই। বইটির নাম ‘ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির আদ্যোপান্ত’ হলেও ভালো হতো। তবে যাই হোক বইয়ের কভার দেখে বই বিচার করা উচিত না।

৩। বইতে তেমন কোনো বিনোদন করা হয়নি, তবে কি আবেগজাতীও বাক্য লেখা হয়েছে।

একনজরে



বইয়ের নাম: গুপ্ত মহাবিশ্বের খোঁজে (ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির আদ্যোপান্ত)

লেখক: আব্দুল গাফফার রনি

প্রকাশক: প্রথমা প্রকাশন

প্রথম প্রকাশ: ২০১৯ সাল

পৃষ্ঠা: ১৯২

দাম: ৩৫০ টাকা 

ISBN: 9789845250085



রিভিউদাতা:

অন্তর চন্দ্র


Post a Comment

0 Comments